Sale!

১০০% খাঁটি ও প্রাকৃতিক কালজিরা ফুলের মধু (Premium Raw Black Seed/Kalojira Flower Honey)

Price range: 750.00৳  through 1,500.00৳ 

১০০% খাঁটি ও প্রাকৃতিক প্রিমিয়াম কালোজিরা মধু

  • সরাসরি সংগ্রহ: দেশের সেরা কালোজিরা উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে সরাসরি দক্ষ মৌচাষিদের মাধ্যমে সংগৃহীত।

  • আশ শেফার তদারকি: নিজস্ব প্রতিনিধির উপস্থিতিতে মাঠ পর্যায় থেকে মধু সংগ্রহ এবং এর গুণগত মান নিশ্চিত করা হয়েছে।

  • সম্পূর্ণ র-মধু: কোনো প্রকার প্রসেসিং বা রাসায়নিক মিশ্রণ ছাড়াই সরাসরি বোতলজাত করা জীবিত ও এনজাইম সমৃদ্ধ মধু।

  • অনন্য বৈশিষ্ট্য: এটি প্রাকৃতিকভাবে গাঢ় অ্যাম্বার রঙের, সুস্বাদু এবং এর ঘ্রাণে কালোজিরার একটি হালকা প্রাকৃতিক আভাস থাকে।

  • বিশুদ্ধতার ঐতিহ্য: ১৯৮৮ সাল থেকে আস্থার সাথে আপনাদের সেবা দিয়ে আসছে আশ শেফা।

- +
Guaranteed Safe Checkout

সরাসরি কালোজিরা ক্ষেত থেকে সংগৃহীত ১০০% প্রাকৃতিক ও বিশুদ্ধ মধু প্রকৃতির এই এক অনন্য উপহার সরাসরি আপনার হাতে

মৌমাছিরা কালোজিরা ক্ষেতের ফুল থেকে প্রাকৃতিক উপায়ে এই মধু সংগ্রহ করে। এর স্বাদ অন্য মধুর চেয়ে আলাদা এবং এটি পুষ্টিগুণে অনন্য। আমাদের এই মধু দেশের সেরা কালোজিরা উৎপাদনকারী অঞ্চলগুলো থেকে সরাসরি দক্ষ মৌচাষিদের মাধ্যমে নিজস্ব তত্ত্বাবধানে সংগ্রহ করা হয়। দীর্ঘ সময় ধরে আশ শেফা (Ash Shefa) বিশুদ্ধতার প্রতীক হিসেবে আপনাদের সেবা দিয়ে আসছে।

কেন আমাদের কালোজিরা মধু অন্যদের চেয়ে আলাদা?

বাজারে অনেক মধু পাওয়া গেলেও কালোজিরা ফুলের মধু তার অনন্য বৈশিষ্ট্য ও অসাধারণ পুষ্টিগুণের কারণে সেরা। আশ শেফা নিশ্চিত করে:

  • সরাসরি উৎস থেকে সংগ্রহ: এটি কোনো ফ্যাক্টরিতে তৈরি বা মেশিনে প্রসেস করা ‘মৃত’ মধু নয়। আমরা সরাসরি মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে বোতলজাত করি। এটি কোনো কালোজিরা তেলের মিশ্রণ নয়, বরং মৌমাছিরা প্রাকৃতিকভাবে কালোজিরা ফুল থেকে যে নেক্টার বা রস সংগ্রহ করে, তা থেকেই এই মধুর উৎপত্তি।

  • আশ শেফার নিজস্ব তদারকি: আমাদের নিজস্ব প্রতিনিধি সরাসরি উপস্থিত থেকে মধু সংগ্রহের প্রতিটি মুহূর্ত এবং এর গুণগত মান পর্যবেক্ষণ করেন।

  • শতভাগ প্রাকৃতিক ও জীবিত মধু: এতে কোনো প্রকার রাসায়নিক পদার্থ, কৃত্রিম রঙ, ফ্লেভার বা কোনো চিনি মিশ্রিত করা হয়নি। এটি সম্পূর্ণ ‘র’ (Raw) এবং এনজাইম সমৃদ্ধ জীবিত মধু।

  • অতুলনীয় স্বাদ ও ঘ্রাণ: এর ঘ্রাণে আখের গুড়ের মতো একটি হালকা প্রাকৃতিক আভাস পাওয়া যায় এবং এর স্বাদ অত্যন্ত চমৎকার ও মৃদু মিষ্টি, যা এর বিশুদ্ধতার প্রমাণ।

কালোজিরা মধুর প্রাকৃতিক বৈশিষ্ট্য ও ক্রেতাদের জন্য জরুরি নির্দেশিকা

প্রাকৃতিক মধু সবসময় একরকম থাকে না। আপনি যখন আমাদের এই র-মধুটি ক্রয় করবেন, তখন এতে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষ্য করতে পারেন, যা এই মধুর বিশুদ্ধতারই লক্ষণ:

১. মধুর রঙ ও ঘনত্ব: এই মধুর রঙ সাধারণত গাঢ় কালচে বা গাঢ় অ্যাম্বার রঙের হয়ে থাকে। এর ঘনত্ব মাঝারি ধরণের হয়। মধু ঘন করার জন্য আমরা কোনো কৃত্রিম হিট প্রসেস করি না, ফলে মধুর প্রাকৃতিক গঠন ও গ্লুকোজ-ফ্রুক্টোজের ভারসাম্য অক্ষুণ্ন থাকে।

২. ফেনা ও প্রাকৃতিক গ্যাস: বোতলের ভেতর মধুর উপরিভাগে দৃুধ সাদা ফেনা রিং দেখা যেতে পারে। এতে গ্যাস হবার ইতিহাস নেই, মধুতে থাকা প্রাকৃতিক এনজাইম সক্রিয় থাকার কারণে জার ঝাঁকুনি বা নাড়াচাড়ায় কিছু গ্যাস হতে পারে।

৩. অত্যন্ত পুষ্টিকর পোলেন (Pollen): মধুতে থাকা পোলেন অতি পুষ্টিকর, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই মধুর মধ্যে পোলেন আছে, তবে এটা মধুর রং এর সঙ্গে মিশে থাকে বিধায় খালি চোখে সহজে আলাদা করা যায় না।

৪. জমাট বাঁধা (Crystallization): খাঁটি কালোজিরা মধুকে সাধারনত দানাদার বা ঘিয়ের মতো জমাট বাঁধতে দেখা যায় না। ্টিএর নীচে পাতলা  কঠিন একটা আস্তর পরতে দেখা যায়। মধুর প্রাকৃতিক গুণের একটি স্বাভাবিক প্রমাণ, কোনো ভেজাল নয়।

৫. রঙ পরিবর্তন: সময় ও পারিপার্শ্বিক তাপমাত্রার সাথে এই মধুর রঙ আরও গাঢ় হতে পারে, যা র-মধুর একটি অন্যতম বৈশিষ্ট্য।

সতর্কতা ও সংরক্ষণ পদ্ধতি

  • বিশুদ্ধতা বজায় রাখুন: মধুতে খালি হাত বা আঙুল দেবেন না। সবসময় শুকনো এবং পরিষ্কার চামচ ব্যবহার করুন।

  • দূষণ থেকে সাবধান: মধুর বোতলে লালা, পানি বা পিঁপড়া প্রবেশ করলে জারন প্রক্রিয়া শুরু হয়ে মধু নষ্ট হয়ে যেতে পারে এবং ঝাঁজালো গন্ধ সৃষ্টি হতে পারে।

  • প্যাকেজিং: আপনার প্রয়োজন অনুযায়ী ১ কেজি ও ৫০০ গ্রাম এর প্রিমিয়াম প্যাকেজে আমাদের মধু সংগ্রহ করতে পারেন।

Weight N/A
Weight

1 Kg, 500 Gram

Reviews

There are no reviews yet.

Be the first to review “১০০% খাঁটি ও প্রাকৃতিক কালজিরা ফুলের মধু (Premium Raw Black Seed/Kalojira Flower Honey)”

Your email address will not be published. Required fields are marked *

Call Now
WhatsApp